শিরোনাম
icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন
down of head

অব্যাহত বাড়ছে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলন

চীনে অব্যাহতভাবে বাড়ছে প্রাকৃতিক গ্যাস উত্তোলন। মূলত স্থানীয় বাজারে চাহিদা মেটানো ও দাম কমিয়ে আনার লক্ষ্যেই উত্তোলন বাড়ানো হয়েছে। এদিকে উত্তোলন বাড়ায় কমেছে আমদানি। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-এপ্রিল পর্যন্ত চীনে প্রাকৃতিক গ্যাস উত্তোলন ৬ দশমিক ২ শতাংশ বেড়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৭০ কোটি ঘনফুটে।

শুধু এপ্রিলেই দেশটি ১ হাজার ৭৭০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে বলে জানায় ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস।

এদিকে ব্যুরো বলছে, বছরের প্রথম চার মাসে দেশটি ৩ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টন গ্যাস আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি কমেছে ৮ দশমিক ৯ শতাংশ।

এদিকে জ্বালানি সুরক্ষা নিশ্চিতে কয়লা উত্তোলনও বাড়িয়েছে চীন। ব্যুরোর দেয়া তথ্য বলছে, চলতি বছরের প্রথম চার মাসে উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১৪৫ কোটি টনে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেশি।

প্রতিদিন ১ কোটি ২৬ লাখ টনেরও বেশি কয়লা উত্তোলনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। দেশটি ৬২ কোটি টনের জাতীয় মজুদ তৈরি করছে। উদ্দেশ্য বিদ্যুৎ উৎপাদনে জ্বালানিটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা।

সম্পর্কিত খবর