শিরোনাম
icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা icon তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা icon বেঙ্গল উইন্ডসোর লভ্যাংশ ঘোষণা icon রহিম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon কফির কাপে ক্যাজুয়াল লুকে পূর্ণিমা icon জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর icon কে এন্ড কিউয়ের লভ্যাংশ ঘোষণা icon রানার অটোমোবাইলসের লভ্যাংশ ঘোষণা icon এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা icon সাইনপুকুর সিরামিকসের লভ্যাংশ ঘোষণা icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৩ icon দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান-সানায়ে তাকাইচি
down of head

অংশ নিচ্ছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসহ ২২০টি স্টল

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলা শুরু হচ্ছে আজ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচদিনের এ মেলা বসবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবার আবাসন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং নির্মাণসামগ্রীর স্টলসহ মেলায় থাকছে ২২০টি স্টল।

এর আগে গত রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে রিহ্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বেলা ১১টায় রিহ্যাব আবাসন মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় উপস্থিত থাকবেন গৃহায়ন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, রাজউক চেয়ারম্যান এবিএম আমিন উল্লা নূরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। তবে উদ্বোধনের দিন মেলায় প্রবেশ করা যাবে বেলা ২টায়। মেলায় একবার প্রবেশের টিকিটের মূল্য ৫০ টাকা। আর পাঁচবার প্রবেশের জন্য মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা। মেলার কো-স্পন্সর হিসেবে রয়েছে দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড।

সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রথম সহসভাপতি কামাল মাহমুদ বলেন, নির্মাণসামগ্রীর দাম বাড়ায় অনেক প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। আগে এক টন রডের দাম ছিল ৫২ হাজার টাকা এখন ৮২ হাজার টাকা। দাম মনিটরিং করার জন্য একটি সেল থাকলে হঠাৎ করেই কোনো পণ্যের দাম এভাবে বাড়ত না।

তিনি আরো বলেন, আমাদের রেডি ফ্ল্যাটগুলোর বিক্রি শেষ পর্যায়ে। কালো টাকা আবাসন খাতে বিনিয়োগের সুযোগ না দিলে বিদেশে পাচার হয়ে যেত। এখন পর্যন্ত দেশে অপ্রদর্শিত অর্থ হিসেবে ২০ হাজার কোটি টাকা বৈধ হয়েছে। যার একটা বড় অংশ বিনিয়োগ হয়েছে আবাসন খাতে।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন, সাম্প্রতিক সময়ে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও প্রস্তাবিত ড্যাপ নিয়ে আমরা শঙ্কিত। আমাদের আশঙ্কা, নির্মাণসামগ্রী, বিশেষ করে রড-সিমেন্টের মূল্যবৃদ্ধি ও প্রস্তাবিত ড্যাপ বাস্তবায়িত হলে ভবিষ্যতে ফ্ল্যাটের দাম বাড়বে। স্বাস্থ্যসম্মত উপায়ে বসবাস করার জন্য মৌলিক চাহিদার অন্যতম আবাসনের স্বপ্ন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যেতে পারে। এজন্য রিহ্যাব আয়োজিত এবারের মেলা হতে পারে ক্রেতাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ এখনো আবাসন প্রতিষ্ঠানগুলো আগে থেকে শুরু করা প্রকল্পগুলোতে তুলনামূলক বিশেষ দামে ফ্ল্যাট দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। আগামীতে বিভিন্ন কারণে সে সুযোগ কমে আসবে।

রিহ্যাবের সহসভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রতি বর্গফুট ফ্ল্যাটের দাম ৫০০ টাকা বেড়েছে। অবশ্য মেলায় এমন অনেক প্রকল্প আসবে, যেগুলোর নির্মাণকাজ অনেকখানি সম্পন্ন আছে। সেক্ষেত্রে ক্রেতারা তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাবেন।

আবাসন খাতের উন্নয়নে রিহ্যাব শুরু থেকেই নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তারা সেল গঠন, ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে। এর বাইরে তারা বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন সংস্থার কাছে এ খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী ও গ্রাহকের সুবিধার্থে বিভিন্ন দাবি উত্থাপন করে আসছে।

রিহ্যাবের ভাবমূর্তি বাড়ানোসহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০০৪ সালে ‘রিহ্যাব মেডিয়েশন সেল’ গঠন করা হয়। মেডিয়েশন অ্যান্ড কাস্টমার সার্ভিস স্ট্যান্ডিং কমিটি আস্থা, সুনাম ও ন্যায্যতার সঙ্গে এ সেল পরিচালনা করে আসছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রিহ্যাব মেডিয়েশন সেল ১ হাজার ১০০-এর বেশি রিয়েল এস্টেট বিরোধ সুষ্ঠু ও চূড়ান্তভাবে নিষ্পত্তি করেছে।

সম্পর্কিত খবর