শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

৮ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১১ হাজার ১১৯ কোটি ২০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গতকাল মঙ্গলবার প্রবাসী আয় এসেছে এক হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে দুই দশমিক ৭০ শতাংশ।

চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৬৭৩ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৫৭৮ কোটি ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৪০ শতাংশ।

সম্পর্কিত খবর