শিরোনাম
ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২
down of head

২ মিনিটেই উল্টে যায় আমানত শাহ ফেরিটি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের একটি রো রো ফেরি পৌঁছানোর ২ মিনিটের মধ্যেই উল্টে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ফেরিতে ছিলেন যশোরের মণিরামপুরের মোরটসাইকেলচালক অমল ভট্টাচার্য। তিনি বলেন, দৌলতদিয়া থেকে ৯টা ১৫ মিনিটে ফেরিটি পাটুরিয়ার উদ্দেশে ছাড়ে। ৯টা ৪৫ মিনিটে ফেরিটি পাটুরিয়া ঘাটে পৌঁছায়। তখন শোনা যায়, ফেরিতে প্রচুর পানি ঢুকছে। তারপর আস্তে আস্তে ফেরিটি কাত হয়ে উল্টে যায়।

তিনি আরও বলেন, তখন মাত্র দু-একটি যানবাহন নামতে পেরেছে। যখন ফেরিটি কাত হয়ে ডুবে যাচ্ছে তখন মোটরসাইকেল রেখে সাঁতার কাটা শুরু করি। পরে উঠতে না পেরে ঘাটের একটি চেইন ধরি। একপর্যায়ে স্থানীয়রা আমাকে তুলে নেয়। ফেরিতে ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলসহ ১৫ থেকে ১৭টি যানবাহন ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান ফেরি উল্টে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন লোড করে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে বড় আকারের রো রো ফেরি আমানত শাহ। দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি উল্টে যায়। ফেরিতে ১৭টি ট্রাক ছিল বলে জানান তিনি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

সম্পর্কিত খবর