ঈদ যাত্রা
১৬ এপ্রিলের ট্রেনের টিকিট মিলছে আজ
ঈদ শেষে কর্মস্থলে ফেরার সুবিধার্থে আগামী ১৬ এপ্রিলের টিকিট আজ শনিবার বিক্রি হচ্ছে। অনলাইনে সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চল ট্রেনের টিকিট। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলের আন্তঃনগরন ট্রেনের টিকিট।
রেল সূত্র জানায়, যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।
আগামী ১৫ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তারা শুক্রবার অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন।
এর আগে গত ২৪ মার্চ ঈদ যাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। গত ৩০ মার্চ পর্যন্ত এ অগ্রিম টিকিট বিক্রি চলে। গত ৩ এপ্রিল শুরু হয় ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
এন এস


