১০০টি ‘শিপ টু শিপ’ এলপিজি ট্রান্সফার সম্পন্ন করল বসুন্ধরা এলপি গ্যাস

১০০টি সফল শিপ টু শিপ ট্রান্সফারের মাইলফলক অর্জন করেছে বসুন্ধরা এলপি গ্যাস। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা শিপিং ইউনিটের প্রধান এবং সিওও (শিপিং অ্যান্ড লজিস্টিকস, সেক্টর-এ, বসুন্ধরা গ্রুপ) ক্যাপ্টেন রুহুল আমিন এবং তার টিমকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সিনিয়র ইডি ও কোম্পানি সেক্রেটারি (কোম্পানি অ্যাফেয়ার্স অ্যান্ড সেক্রেটারি ডিভিশন) নাসিমুল হাই, সিওও (ব্যাংকিং ডিভিশন, সেক্টর-এ) শওকত আকবর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার (সেক্টর-এ) ক্যাপ্টেন শেখ এহ্সান রেজা, সিওও (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ) এমএম জসীম উদ্দিন; বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস জাকারিয়া জালাল, হেড অব প্রজেক্ট অপারেশন চৌধুরী একেএম শামসুদ্দীন আহমেদ, মহাব্যবস্থাপক (সরবরাহ শৃঙ্খল) সরোয়ার হোসেন সোহাগ প্রমুখ।

 

সম্পর্কিত খবর