শিরোনাম
মুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধি
down of head

হামজা টেক্সটাইলসে আইএফসির ২২.৭ মিলিয়ন ডলার বিনিয়োগ

 

বাংলাদেশের তৈরি-পোশাক (আরএমজি) খাতে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশেন (আইএফসি) হামজা টেক্সটাইল লিমিটেডে (এইচটিএল) ২২ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

হামজা টেক্সটাইল লিমিটেড দুলাল ব্রার্দাস লিমিটেড (ডিবিএল) গ্রুপের একটি ডায়িং ও ফিনিশিং কোম্পানি। এই অর্থায়ন ভোক্তাদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে অগ্রসর ও সম্পদ-সাশ্রয়ী প্রযুক্তিসহ একটি নতুন কারখানা গড়ে তুলতে সহায়তা করবে, যেখানে ৯ শতাধিক মানুষের কর্মসংস্থান হবে।

নতুন এই বিনিয়োগ তৈরি পোশাক খাতে আইএফসির প্রথম কভিড-১৯ সহায়তা এবং নিম্ন-আয়ের ও ভঙ্গুর রাষ্ট্রগুলোর বিনিয়োগে উৎসাহ দিতে গঠিত ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এর প্রাইভেট সেক্টর উইন্ডোর (আইডিএ-পিএসডব্লিউ) অর্থায়নের অন্তর্ভুক্ত।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেন, নতুন এই কারখানা ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে হামজা টেক্সটাইলসকে নতুন ফেব্রিক নিয়ে কাজ করার সুযোগ দেবে, এর উৎপাদন ভিত্তি সম্প্রসারণ করবে এবং উৎপাদন খরচ কমাতে অগ্রসর প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরবে এবং একইসঙ্গে জলবায়ুজনিত সুবিধা দেবে।

এই সম্প্রসারিত কার্যক্রমের ফলে ২০২৮ সাল নাগাদ স্থানীয় সরবরাহ চেইনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের অর্থনীতিতে ৮ মিলিয়ন ডলারের অবদান আশা করা হচ্ছে। এছাড়া কর্মীদের অতিরিক্ত আয় এবং পুরো সরবরাহ চেইনে সংযুক্ত ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমে ১৫ মিলিয়ন ডলারের অবদান রাখবে।

আইএফসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হেক্টর গোমেজ আং বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এ দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের আকাঙ্খা পূরণে এ শিল্প সহায়তা করছে। প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে এই শিল্প উচ্চ মূল্য সংযোজিত পণ্যের দিকে যাচ্ছে এবং আধুনিক প্রযুক্তি গ্রহণ করছে, যা কভিড-১৯ এর প্রভাব বিবেচনায় আরও জরুরি হয়ে পড়েছে।

আমরা আশা করছি, এই বিনিয়োগ অন্যদের সমৃদ্ধ বাজারের দিকে যেতে এবং প্রতিযোগিতা মোকাবিলার সক্ষমতা অর্জন করতে অনুকরণীয় মডেল হিসেবে কাজ করবে- তিনি যোগ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত খবর