স্বামীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

দিনাজপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের ষষ্ঠিতলা রেল কলোনিতে পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন বিলকিস বেগম (৩৫)।

রেলওয়ে জিআরপি থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, সকালে স্বামী আলম মিয়ার সঙ্গে পারিবারিক কলহ বাধে। এরপর বিলকিস বেগম বাড়ির পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আমরা স্বামী আলম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসি। এছাড়াও নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতের বড় ভাই নাসিম বাদী হয়ে একটি হত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।

সম্পর্কিত খবর