শিরোনাম
icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭
down of head

স্কুল-কলেজ জেনার বাজার

দেশের স্কুল-কলেজকে জেনার (অবৈধ শারীরিক সম্পর্ক) বাজার বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী।

শুক্রবার বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রামের রাউজান গহিরা উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আল-জামিআতুল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী বলেন, ‘শিক্ষকরা জেনা করছে। ছাত্র-ছাত্রীরা তো জেনা করেই। হাসিনাকে জানাই, হাসিনা তুমি যেভাবে লেখাপড়া করেছো সেভাবে আমাদের মেয়েদেরও, মহিলাদেরও ওইভাবে লেখাপড়া করার জন্য আদেশ দাও। আমি মহিলাদের শিক্ষিত হওয়ার জন্য বাধা দিচ্ছি না। মহিলা আলাদা, পুরুষ আলাদা-এমন করলে ভালো হবে না খারাপ হবে?’

আল্লামা শফী আরও বলেন, ‘এখন তো রাস্তাঘাটে একজন মহিলা, একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ-কেমন? এরা চোখের জেনা করে। চলাফেরা করে। এখন স্কুল-কলেজে জেনার বাজার।’

তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাচ্ছির ছিলেন মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা ফরিদ উদ্দীন আল-মোবারক। এতে আরও বক্তব্য দেন মাওলানা আজিজুল ইসলাম জালালী, মাওলানা মুফতি মেরাজুল হক মাজহারী, মুফতি নুরুল আমিন ফরিদী, মাওলানা ইসমাঈল খান, মাওলানা মোস্তাফা নূরী, গাজী মাওলানা ছানাউল্লাহ, মাওলানা হারুন আজিজী নদভী প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী ইকবাল, রাউজান পৌর আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, কাউন্সিলর বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, চেয়ারম্যান নুরুল আবছর বাশি প্রমুখ।

সম্পর্কিত খবর