সোনালি লাইফের সিইও রাশেদের নিয়োগ বাতিল
নুসরাত সিনজী :
সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বরখাস্তকৃত সিইও মীর রাশেদ বিন আমানের আগাম নিয়োগ অনুমোদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
গত ২৮ মার্চ ২০২৪ সোনালি লাইফের চেয়ারম্যান বরাবর প্রেরিত আইডিআরএ’র পরিচালক আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত একটি চিঠিতে (যার স্মারক নং ৫৩.০৩.০০০০.০৩২.১১.০১০.১৯.৪৬) রাশেদের নিয়োগ অনুমোদন বাতিলের কথা জানায় আইডিআরএ। একই সঙ্গে রাশেদের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেয় আইডিআরএ।

এর আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সে ঘাটতি এবং অভিজ্ঞতার ক্ষেত্রে জালিয়াতি থাকা সত্ত্বেও তাকে সিইওর অনুমোদন দিয়েছে আইডিআরএ।
বীমা আইন লঙ্ঘন করে আইডিআরএ রাশেদ বিন আমানকে সিইও (সিসি) পদে ২ বছর ৮ মাস এবং একই সঙ্গে পূর্ণ সিইও পদে ৩ বছরের অগ্রিম নিয়োগ অনুমোদন দেয়া হয়।
সে সময়ে তার নিয়োগ অনুমোদন পত্রে স্বাক্ষর করেন আইডিআরএ তৎকালীন নির্বাহী পরিচালক শাহ আলম। এমনকি আইডিআরের তৎকালীন চেয়ারম্যান ডক্টর মোশারফ হোসেন ‘বিশেষ সুবিধা’ গ্রহণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
সোনালী লাইফের করা অর্থ আত্মসাৎ মামলায় রাশেদ বিন আমান বর্তমানে কারাগারে রয়েছেন ।
এন এস


