সূচকের পাশাপাশি ডিএসইর লেনদেনে পতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় ডিএসইর সূচকের পতন হয়েছে। একইসঙ্গে বুধবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ কমে ৫ হাজার ৬৯০ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৪ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে ১ হাজার ২৫০ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ২ হাজার ২৬ দশমিক ২২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৮৬৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২৩৮ কোটি ৭৪ লাখ টাকা কমেছে। এদিন ২৫ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৩৭০টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৮৩৩ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৫০টির দর।
বুধবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৩৪ কোটি ৪৫ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ৩৩ কোটি ২২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩২ কোটি ৯৩ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২৭ কোটি ৫১ লাখ, ই জেনারেশন লিমিটেডের ২৬ কোটি ৩৩ লাখ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ২৫ কোটি ৭৫ লাখ, বেস্ট হোল্ডিং লিমিটেডের ২৪ কোটি ৯৯ লাখ, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেডের ২০ কোটি ৪৪ লাখ এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ২০ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বুধবার ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ১০ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১০ শতাংশ, ইজেনারেশন লিমিটেডের ৯ দশমিক ৮৫ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ৯ শতাংশ, আরামিট লিমিটেডের ৮ দশমিক ৭৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৪৯ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ দশমিক ০১ শতাংশ, মুন্নু ফ্যাব্রিকস লিমিটেডের ৬ দশমিক ৯৭ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ৬ দশমিক ৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে সিএসইতে বুধবার সিএসসিএক্স মূল্যসূচক ৫২ দশমিক ৪৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ কমে ৯ হাজার ৮২০ দশমিক ৩২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৩ দশমিক ৩৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ১৬ হাজার ৩১৩ দশমিক ০৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৪৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির দর। সিএসইতে গতকাল মোট ১১৩ কোটি ৬০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১১৫ কোটি ৪০ লাখ ২৯ হাজার টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ১ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন কমেছে।
এন এস


