সাংসদ ফরিদুন্নাহার লাইলী কে জেনিথ লাইফের শুভেচ্ছা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ২৩ মার্চ ২০২৪ কোম্পানির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব এটিএম এনায়েত উল্যাহ, মাননীয় পরিচালক গোলাম নবী এফসিএ, জনাব মোঃ সায়েদুর রহমান, জনাব মানসুদ আলম এবং নিরপেক্ষ পরিচালক কাজী মোঃ মোরতুজা আলী, জনাব মোঃ রবিউল আলম ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এস এম নুরুজ্জামান, কোম্পানি সেক্রেটারি জনাব আবদুর রহমান, সিএফও জনাব ফারুক আহমেদ।


