শিরোনাম
ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলক
down of head

সংকট মেটাতে সরাসরি ১৮ কার্গো এলএনজি ক্রয়

পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমদানি করা গ্যাসের সরবরাহ ও মজুদ কমে যাওয়ায় জরুরি চাহিদা মেটাতে দরপত্র ছাড়াই আরও ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৯ সেপ্টেম্বর) সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়োজন হলে সরকার ও টোটাল এনার্জিসের সম্মতিতে আরও অতিরিক্ত কার্গো এলএনজি কেনারও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দরপত্র ছাড়া সরাসরি এলএনজি কেনার ক্ষেত্রে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির নীতিগত অনুমোদন প্রয়োজন হয়।

এর আগে গত আগস্টে দুই দফায় দরপত্র ছাড়াই ২২ কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৯ আগস্ট সাতটি কোম্পানি থেকে দুটি করে মোট ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় সরকার।

এর আগে ৬ আগস্ট একইভাবে আরও আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়। একই বৈঠকে দেশের ‘আপৎকালীন’ এলপিজি চাহিদা পূরণ ও বাজারের ‘স্থিতিশীলতা’ নিশ্চিত করতে ৫ হাজার টন এলপিজি আমদানিরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর