রাহাত টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের ১১ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলা ১১টা ৪ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমরা সকাল ১১টা ৪ মিনিটে বাংলামোটর টাওয়ারের ১১ তলায় আগুন লাগার খবর পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিট কাজ করছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুন হতাহতের কোনো খবর আমাদের কাছে আসেনি।

 

 

সম্পর্কিত খবর