শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

রান্নার কড়াইয়ে চেপে বিয়ের আসরে বর-কনে

ইচ্ছে থাকলে উপায় অবশ্যই হয়। রান্নার কড়াইকে নৌকায় রূপান্তরিত করে বিয়ের মণ্ডপে যাওয়া যায়। এমন কাণ্ডই করেছেন ভারতের কেরালের এক যুগল। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

কেরালার আলাপ্পুজা জেলায় থাকেন আকাশ ও ঐশ্বর্যর। করোনা পরিস্থিতিতেই দুইজনের বিয়ে ঠিক হয়। খুব বেশি লোকজনকে নিমন্ত্রণ করা হয়নি। গতকাল সোমবার সকালে তাদের বিয়ের লগ্ন ছিল। এদিকে গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত কেরালার বিভিন্ন এলাকা। আকাশ-ঐশ্বর্যের বিয়ের মণ্ডপে পানি না উঠলেও সেখানে যাওয়ার রাস্তা পুরোটাই পানিতে তলিয়ে গেছে।

কী করা যায়? তা নিয়ে প্রবল চিন্তা ছিল দুই পরিবারের। সময়মতোই বিয়ে সারতে হবে। তখনই কেউ একজন রান্নার বিশাল কড়াইকে নৌকায় রূপান্তরিত করার বুদ্ধি দেন। যেমনি ভাবা, তেমনি কাজ। ঐশ্বর্যকে নিয়ে রান্নার কড়াইয়ে চড়ে বসেন তিনি। যখন তারা মণ্ডপের দিকে যাচ্ছিলেন, তখনই কেউ ভিডিও তোলেন। ক্যামেরাপারসনের দিকে তাকিয়ে আবার অভিবাদনও জানান আকাশ।

নির্দিষ্ট সময়েই বিয়ের মণ্ডপে পৌঁছে যান যুগল। রীতি মেনে বিয়ে সারেন তারা। জানা গেছে স্থানীয় হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করেন ঐশ্বর্য ও আকাশ। জানান, দু’দিন আগেও এই রাস্তায় পানি ছিল না। আচমকা বৃষ্টিতে সবকিছু ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে সম্পন্ন হলো তাদের। এতেই খুশি নবদম্পতি।

 

সম্পর্কিত খবর