রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩তম শাখা উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৮৩তম শাখা রাজশাহীর বাঘায় উদ্বোধন করা হয়। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ডিএমডি আবু রেজা মো. ইয়াহিয়া, বাঘা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লায়েব উদ্দীন লাভলু, বাঘা পৌরসভার মেয়র মো. আব্দুর রাজ্জাক, বাঘা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. আশরাফুল ইসলাম বাবুল। ব্যাংকের এসইভিপি মো. মাহবুব আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ব্যাংকের রাজশাহী জোন প্রধান মো. মিজানুর রহমান মিজি।

 

সম্পর্কিত খবর