মহান বিজয় দিবস উদযাপন : আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মোসাদ্দেক-উল-আলম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাসহ আত্মোৎসর্গকৃত সব শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপক (জিএম) মো. আলাউদ্দিন, মহাব্যবস্থাপক (জিএম) জেডএম হাফিজুর রহমানসহ ব্যাংকের নির্বাহী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


