মহান বিজয় দিবস উদযাপন : অগ্রণী ব্যাংক

বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখত, পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবুল। এ সময় উপস্থিত ছিলেন ডিএমডি মো. রফিকুল ইসলাম, মো. হাবীবুর রহমান গাজী, মো. আনোয়ারুল ইসলাম। সকালে প্রধান কার্যালয়ের সামনে শহীদ জাফর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন ব্যাংকের এমডি ও সিইও মোহম্মদ শামস-উল ইসলাম। বিকালে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন’ শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়।

 

 

সম্পর্কিত খবর