মঙ্গলবার তিন কোম্পানির লেনদেন বন্ধ
আগামীকাল মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি।
সূত্র মতে, এর আগে রবিবার কোম্পানিগুলো শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।
আর রেকর্ড ডেটের পর কোম্পানিগুলোর লেনদেন পুনরায় চালু হবে।
এন এস


