ভৈরবে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার ছেলের মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব পৌর বিএনপির সাবেক সহসভাপতি রিয়াজ আহমেদ মারুকী শাহীনের ছেলে নূর মোহাম্মদ আফ্রিদি ফোয়াদ (২৪) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।
গত ১ ডিসেম্বর ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আকবর নগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
বাদ মাগরিব স্থানীয় সরকারি কেবি পাইলট হাই স্কুল মাঠে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়।
ফোয়াদের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


