বিএসইসি চেয়ারম্যানকে জেনিথের শুভেচ্ছা
রবিবার (০৫ মে) আাগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম পুনঃ নিয়োগ পাওয়ায় জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মাননীয় পরিচালক জনাব মোঃ ছায়েদুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস এম নুরুজ্জামান ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানি সেক্রেটারি জনাব আবদুর রহমান ও সিএফও জনাব ফারুক আহমেদ।
উল্লেখ্য, ২০২০ সালের ১৭ মে বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। এরপর গত ২৮ এপ্রিল তিনি এই পদে পুনরায় নিয়োগ পান।
এন এস


