শিরোনাম
টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরুআগাম শীতের সবজিতেও দামের উত্তাপডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বইআজ ৮১তম জাতিসংঘ দিবসবিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দামইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশরাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রীআজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার
down of head

বিএসইসির মার্জিন রুলস ২০২৫ গেজেট প্রকাশ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে।

এর মাধ্যমে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মার্জিন রুলস, ১৯৯৯’ বাতিল করা হয়েছে।

(৬ নভেম্বর) প্রকাশিত সরকারি গেজেটে এ তথ্য জানানো হয়। নতুন বিধিমালাটি গত ৩০ অক্টোবর বিএসইসি অনুমোদন করেছে।

গেজেটে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ধারা ৩৩ অনুযায়ী পুরাতন বিধিমালা বাতিল করে নতুন বিধি কার্যকর করা হবে। নতুন বিধির নাম রাখা হয়েছে—‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন রিপিল) রুলস, ২০২৫’। এটি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) রুলস, ২০২৫’ কার্যকর হওয়ার দিন থেকেই কার্যকর ধরা হবে।

তবে গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯ সালের বিধিমালার অধীনে ইতোমধ্যে গৃহীত বা সম্পন্ন হওয়া মামলা, কার্যক্রম বা আইনি পদক্ষেপ বহাল থাকবে। এসব কার্যক্রম পূর্ববর্তী বিধির অধীনে নিষ্পন্ন হবে এবং বৈধ বলা হবে। নতুন বিধির সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরাতন বিধি কার্যকর বলেই বিবেচিত হবে।

সম্পর্কিত খবর