বাংলাদেশ তাকাফুল ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ তাকাফুল ফোরাম(বিটিএফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে দেশে ইসলামী বীমার উন্নয়ন-অগ্রগতি ও সুশৃঙ্খল পরিবেশ আনয়নের নিমিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরোমের আহ্বায়ক ড. আ. ই. ম. নেছার উদ্দিন। সভাটি সঞ্চালনা করেন ফোরোমের সদস্য সচিব, জনাব আশরাফুজ্জামান আমজাদ।

বর্তমান অন্তবর্তকালীন সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণঅভ্যুত্থানের ফসল বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। বাংলাদেশ তাকাফুল ফোরাম (ইঞঋ) সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপনপূর্বক এই আন্দোলনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করত দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।

দেশে ইসলামী বীমা নানা বৈষম্যের শিকার, এজন্য অর্থমন্ত্রণালয়, আইডিআরএ সহ সরকারী/বেসরকারী সংস্থা/দপ্তরে ইসলামী বীমার বিভাগ/শাখা চালু করার জন্য সভায় আহ্বান জানানো হয়।

সভায় বীমা আইন ২০১০ এর আদলে প্রস্তাবিত ইসলামী বীমার বিধিমালা অনতিবিলম্বে অনুমোদন করে ইসলামী বীমার যথাযথ নীতিমালা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এন এস

সম্পর্কিত খবর