বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এর শ্রদ্ধা
জিনান মাহমুদ:
মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করা হয়।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন।

একইসাথে গোপালগঞ্জে সম্মেলন-২০২১ শেষ করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী। অনুষ্ঠানে চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না, মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদারসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বীমা গ্রাহকরা উপস্থিত ছিলেন।


