down of head

ফের পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ভারত এবার সফল পরীক্ষা চালানো হয়েছে পরমাণু অস্ত্রবাহী নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ‘অগ্নি প্রাইম’ এর। আজ শনিবার ওড়িশা উপকূল থেকে অগ্নি সিরিজের এ ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপন করা হয়। খবর এনডিটিভির।

জানা গেছে, মাঝারি পাল্লার এ ক্ষেপণাস্ত্রটি এক থেকে দুই হাজার কিলোমিটারের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। ওয়্যারহেড ওজন দেড় হাজার থেকে তিন হাজার কিলোগ্রামের মধ্যে।

এর মধ্য দিয়ে কৌশলগত ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম-এর মতো অনেক নতুন বৈশিষ্ট্য যুক্ত হলো ভারতের পরমাণু গবেষণায়। উল্লেখ্য, এর আগেও অগ্নি-৫ নামের একই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় ভারত।

 

সম্পর্কিত খবর