ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার চেষ্টা ব্যর্থ হয়েছে
হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় নিজেদের বসতবাড়িতে ফেরার চেষ্টা করেছেন। কিন্তু চেক পয়েন্টে বাধা দেয়া হলে তারা আবারো দক্ষিণ গাজায় ফিরে যেতে বাধ্য হন।
রোববার (১৪ এপ্রিল) গুঞ্জন ছড়ায় যে মধ্য গাজা ত্যাগ করা এখন নিরাপদ। এ কথা শুনে গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণে বাস্তুচ্যুত কয়েক হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় নিজেদের ঘরে ফেরার চেষ্টা করেন। খবর আল জাজিরা।
ফিলিস্তিনি পরিবারগুলো দক্ষিণ গাজার আল রশিদ রোডে অবস্থিত মিলিটারি চেকপয়েন্ট অতিক্রমের আশায় রওনা দেয়। কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী জানায়, রাস্তা খুলে দেয়ার খবর সত্য নয়।
কয়েকজন ফিলিস্তিনি বলেন, তাদের ওপর গুলি চালানো হলে তারা দক্ষিণ গাজায় ফিরে যেতে বাধ্য হন।


