ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি উপশাখা উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের তিনটি উপশাখা সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলোÑফরিদপুরে মধুখালী উপশাখা, চট্টগ্রামের ফটিকছড়িতে আজাদী বাজার উপশাখা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি উপশাখা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখাগুলো উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক ও মো. মাসুদুর রহমান শাহসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


