ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম অনুষ্ঠিত

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ-এফসিএস, ড. মো. রফিকুল ইসলাম, মো. মোফাজ্জল হোসেন এনডিসি, কর্নেল গাজী মো. খালিদ হোসেন পিএসসি (অব.), স্নেহাশিষ বড়ুয়া এফসিএ, মোজাম্মেল হক, সুজাদুর রহমান, মো. জিকরুল হক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলমগীর কবির এফসিএ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মাহমুদুল হাসান এফসিএস।

সভায় কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আর্থিক অনিয়ম ও দুর্নীতির কারণে বিনিয়োগকারী এবং পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষার্থে বিএসইসি আগের পর্ষদকে ভেঙে দিয়ে নয়জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে নতুন পর্ষদ গঠন করে। নতুন পর্ষদ ব্যবস্থাপনাকে কার্যকর করতে ও ব্যবসার উন্নতির জন্য সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভার্চুয়ালি বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী সদস্যরা ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন।

 

সম্পর্কিত খবর