ফরিদুন্নাহার লাইলীর জন্মদিনে জেনিথ লাইফের শুভেচ্ছা

সমৃদ্ধ আলোকিত অর্থনীতির বাংলাদেশ বির্ণিমানে অবিরত কাজ করছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।  বীমা সেবায় আগামীর পথে এগিয়ে চলছে দেশের চতুুর্থ প্রজন্মের এই নতুন ধারার জীবন বীমা প্রতিষ্ঠান। আর যার হাত ধরে সফলতা তিনি হলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী।  তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এসব কথা বলেন।

ফরিদুন্নাহার লাইলী দীর্ঘ দিন ধরে বাংলাদেশের বেসরকারি বীমাখাতের সাথে সম্পৃক্ত।  তার জন্মদিনে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান, সিনিয়র জিএম (উঃ) মো. সাইফুল ইসলাম, সৈয়দ মাসকুরুল হক, এভিপি (অভ্যন্তরীন নিরীক্ষা) মো. আবদুর রহমান ও অফিস সহকারী মো. নাজিম উদ্দীনসহ কোম্পানীর কর্মকর্তারা শুভেচ্ছা জানান।

 

নোয়াখালী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদুন্নাহার লাইলী।  তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান স্নাতক (বিএ অনার্স) ও স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করেন।

ছাত্র জীবনেই তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খুব জনপ্রিয় হয়ে ওঠেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামসুন্নহার হলের ভিপি হিসেবে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের সদস্য ছিলেন ফরিদুন্নাহার লাইলী।

ফরিদুন্নাহার লাইলী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।  তিনি বিভিন্ন শিক্ষা ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে জড়িত ছিলেন এবং বাংলাদেশ সেকশন এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।

 

সম্পর্কিত খবর