প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্রদানে প্রশংসাপত্র পেল অগ্রণী ব্যাংক

মহামারী-উত্তর সময়ে কুটির শিল্পসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ/বিনিয়োগ সুবিধা প্রদানের লক্ষ্যে ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষিত হয়। ওই প্যাকেজের আওতায় বাংলাদেশ ব্যাংক ২০২০-২১ অর্থবছরের ঋণ/বিনিয়োগ লক্ষ্যমাত্রার শতভাগ বাস্তবায়ন করায় অগ্রণী ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে ব্যাংকার্স সভায় গভর্নর ফজলে কবির এ অর্জনের জন্য অগ্রণী ব্যাংক এমডি এবং সিইও মোহাম্মদ শামস-উল ইসলামের নিকট এ প্রশংসাপত্র তুলে দেন।

 

সম্পর্কিত খবর