ষড়যন্ত্র করছে চিহ্নিত ‘কুচক্রি মহল’
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে হোমল্যান্ড লাইফ
সংবাদ বিজ্ঞপ্তি:
অনলাইন পত্রিকায় প্রকাশিত ‘গভীর সংকটে হোমল্যান্ড লাইফ, আলোর আগমনে লোডশেডিং -এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারী খাতের এই জীবন বীমা প্রতিষ্ঠাটির সুনাম ক্ষুন্ন ও অগ্রযাত্রা ব্যাহতর জন্য ‘চিহ্নিত কুচক্রি মহল’ ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ তৈরি করে। কোম্পানি থেকে ‘বিশেষ সুবিধা’ না পেয়ে- ক্ষোভ থেকে ব্যক্তিগত আক্রমণ করে এমন রসালো সংবাদ পরিবেশন করে।
ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন বলেন, হোমল্যান্ড লাইফ ধারাবাহিকভাবে সম্মানিত গ্রাহকদের দাবী পরিশোধ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির মাননীয় পরিচালকদের মধ্যে কোন আভ্যন্তরীণ দ্বন্দ নেই। একে অপরের মধ্যে কোন পক্ষ-বিপক্ষ নাই। সবাই মিলে সুন্দরভাবে প্রতিষ্ঠানটিকে সফলতার সঙ্গে এগিয়ে নিচ্ছে। এই বীমা প্রতিষ্ঠান থেকে গ্রাহকদের কোন অর্থ লোপাট হয় নি। প্রতিমাসে গ্রাহকদের বীমা দাবীর টাকা পরিশোধ করা হচ্ছে।
মূলত, প্রতিষ্ঠার পর থেকেই নারী-পুরুষ সকল কর্মকর্তা-কর্মচারীদের সমান সুযোগ নিশ্চিত করছে হোমল্যান্ড লাইফ। কোম্পানীর সম্মানিত শেয়ারহোল্ডার, পলিসি হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং কোম্পানীর বৃহত্তর স্বার্থ রক্ষার নির্ভর যোগ্য প্রতিষ্ঠান রুপে গড়ে কর্পোরেট সুশাসন নিশ্চিত করে এগিয়ে চলছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আদেশের আলোকে এবং মাননীয় পরিচালনা পর্ষদের নির্দেশনায় কোম্পানীকে অতি স্বল্প সময়ে পুন:র্গঠন করে সামনের দিকে বর্তমান ব্যবস্থাপন কর্তৃপক্ষ এগিয়ে নিয়ে যাচ্ছে, তখনি দুষ্টচক্র ও লুন্ঠনকারীরা পুনরায় ব্যক্তি স্বার্থ ও গোষ্ঠী স্বার্থ আদায়ে ব্যর্থ হয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে এরূপ সংবাদ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
প্রকৃত সত্য ঘটনা হলো, প্রতিষ্ঠান থেকে অপসারণ হওয়া কতিপয় দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য কর্মকর্তা এখনো ষড়যন্ত্র করছে -এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রস্তুতি চলছে।
সম্মানিত গ্রাহক এবং শেয়ার হোল্ডারদের ভালোবাসার প্রতিষ্ঠান হোমল্যান্ড সম্মানিত চেয়ারম্যান, যোগ্য পরিচালনা পর্ষদ, সুদক্ষ সিইওর নেতৃত্বে এগিয়ে চলছে।
অনলাইন পোর্টালে প্রকার্শিত সংবাদের কারণে সম্মানিত বিমা গ্রাহক, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণের মাঝে যাতে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয় সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার জন্য বলা হলো।


