শিরোনাম
down of head

পেরুতে রুপা উত্তোলন ২৩.৯% বেড়েছে

রুপা উত্তোলনে বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ পেরু। মূল্যবান ধাতুটি উত্তোলনে ২০২১ সাল ছিল দেশটির জন্য প্রবৃদ্ধির বছর। ওই বছরের জানুয়ারি-নভেম্বর পর্যন্ত ১১ মাসে দেশটির রুপা উত্তোলন লক্ষণীয় মাত্রায় বেড়েছে।

বাজারসংশ্লিষ্টরা জানান, ২০২১ সালে করোনা মহামারীজনিত নানা প্রতিবন্ধকতা শিথিল হতে শুরু করলে খনিগুলোয় উত্তোলন কার্যক্রম ঘুরে দাঁড়ায়। রুপা উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯ শতাংশ বাড়ে। পেরুর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত বছরের ১১ মাসে পেরুতে ৩০ লাখ ১২ হাজার ৪০৬ কেজি রুপা উত্তোলন হয়। এর মধ্যে নভেম্বরেই উত্তোলন হয়েছে ২ লাখ ৭১ হাজার ৮২৮ কেজি, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ বেশি।
মন্ত্রণালয় জানায়, মোট দেশীয় রুপা উত্তোলন বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করেছে দুটি কোম্পানি। এর মধ্যে আন্তামিনা কোম্পানির উত্তোলন ১০ দশমিক ৮ শতাংশ বেড়েছে। দেশীয় উত্তোলনের ১৫ দশমিক ৬ শতাংশই এসেছে কোম্পানিটি থেকে। অন্যদিকে অ্যারেস এসএসির উত্তোলন ৩১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দেশীয় উত্তোলনের ৮ দশমিক ৬ শতাংশ এসেছে এ কোম্পানি থেকে।

সম্পর্কিত খবর