পুলিশের পোশাক পরে প্রতারণা
রংপুরে মুশফিক বিন সাত্তার (২৬) নামের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করেছে (র্যাব)।
শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এতথ্য জানান।
এর আগে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে রংপুর ক্যাম্পের একটি দল নগরীর কামাল কাছনা এলাকা থেকে তাকে আটক করে। তিনি ওই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মুশফিক স্বীকার করেছেন, অবৈধভাবে পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে দীর্ঘদিন ধরে তিনি মানুষকে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা বলে প্রতারণা করে আসছিলেন। এছাড়া ফেসবুকে বিভিন্ন সময় পুলিশের লিগ্যাল পোস্ট থেকে বিভিন্ন ধরনের মাদকের অভিযান, আসামির ফটো সংগ্রহ করে তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার পর থানায় হস্তান্তর করা হয়েছে।


