শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান

প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৮তম চেয়ারম্যান হিসেবে গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের স্থলাভিষিক্ত হলেন। এর আগে তিনি বিউবোর সদস্য, কোম্পানি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুবুর রহমান ১৯৬৩ সালের ১ সেপ্টেম্বর শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করেন। তিনি নরওয়ে সরকারের পূর্ণ বৃত্তি নিয়ে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে ১৯৯৫ সালে এমএসসি ইঞ্জিনিয়ারিং (হাইড্রো-পাওয়ার) ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে এমবিএ অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, জাপানের কোচি বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পেশাগত বিভিন্ন কোর্স সম্পন্ন করেন।

মাহবুবুর রহমান ১৯৮৬ সালের ১ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি উপবিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী হিসেবে ২১০ মেগাওয়াট সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প, পরিচালক হিসেবে আইপিপি সেল-১ ও আইপিপি সেল-৩ এবং প্রধান প্রকৌশলী, প্রাইভেট জেনারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সদস্য, বিতরণ হিসেবেও দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর