শিরোনাম
icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৯৮ জন icon চালু হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ৫ দিনের ছুটি শেষে খুলল অফিস icon আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
down of head

পার্শ্ববর্তী দেশে কী হয়েছে সেটা দেখার বিষয় নয়

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথায় কী থ্রেট রয়েছে, সেটা সম্পর্কে কোনও মন্তব্য করবো না। তবে আমাদের নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা বাহিনী সবসময় সজাগ রয়েছে। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।’

রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে শারদীয় দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘শুধু ধর্মীয় উৎসব নয়, যেকোনও উৎসব সিকিওর করার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর। আমাদের চোখ-কান খোলা রয়েছে। আমরা মনে করি, আমরা সজাগ রয়েছি। কাউকে কোনও ধরনের দুষ্কর্ম করতে দেবো না। আর পার্শ্ববর্তী দেশে কী হয়েছে, সেটা আমাদের দেখার বিষয় নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, পৃথিবীর সব দেশের শান্তি অব্যাহত থাকুক। কোনও জায়গায় যেন জঙ্গির উত্থান না হয়। কোনও জায়গায় যেন সন্ত্রাসের মাধ্যমে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।’

তিনি আরও বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আমাদের দেশে এবারও প্রায় ৫০০ প্রতিমা তৈরি হয়েছে। সংখ্যার দিক থেকে যা গত বছরের চেয়ে বেশি। আমরা আশা করি, সবগুলো সুন্দরভাবে শেষ হবে। যারা যাবার যাবেন। লক্ষ্য করেছেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান এখানে ধর্মের কোনও বাধা নেই‌। আগামীতে সবাই একটি কথাই বলবেন, ধর্ম যার যার উৎসব সবার।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে অনেক ধরনের জঙ্গির উত্থান হয়েছিল। সন্ত্রাসের উত্থান হয়েছিল। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা সেগুলো কন্ট্রোলে আনতে পেরেছি।’

 

 

সম্পর্কিত খবর