পদ্মা ব্যাংকের টাউনহল মিটিং অনুষ্ঠিত
সম্প্রতি ‘পাওয়ার অব পারফরম্যান্স, শেইপিং দ্য ফিউচার’ ব্যানারে পদ্মা ব্যাংক লিমিটেডের টাউনহল মিটিং-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০২১ সালের সেরা পারফরমারদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আহসান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের চিফ অপারেটিং অফিসার জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, হেড অব আরএএমডি অ্যান্ড ল ফিরোজ আলম, হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন মুজাহিদুল ইসলাম, সিএফও বাদল কুমার নাথসহ ব্যাংকের সব শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।


