শিরোনাম
মুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎদুই মাসে সঞ্চয়পত্রে বিনিয়োগে বড় বৃদ্ধি
down of head

ন্যাশনাল লাইফের ৩২% নগদ লভ্যাংশ অনুমোদন

 

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি’র সভাপতিত্বে সাধারণ সভায় কোম্পানির বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালী সংযুক্ত হন। শেয়ারহোল্ডারগণ তাদের মতামতে কোম্পানির বর্তমান অগ্রগতি ও সাফল্যের জন্য পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান এস এফ রওশন আক্তার, পরিচালক মতিউর রহমান, মো. শহীদুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, এয়ার কমোডর (অব.) মো. আবু বকর এফসিএ, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, মো. হারুন পাটোয়ারী, স্বতন্ত্র পরিচালক দাস দেব প্রসাদ ও জাকির আহমেদ খান, উদ্যোক্তা শেয়ার হোল্ডার সফিকুর রহমান টিটু, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী, সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ ও কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোরশেদ আলম এমপি অংশগ্রহণকারী শেযারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাগণদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে কোম্পানির অগ্রযাত্রা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর