নির্মাণাধীন রমিজউদ্দিন আন্ডারপাস পরিদর্শন করেছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ রবিবার ঢাকা-এয়ারপোর্ট মহাসড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল এবং কলেজ সংলগ্ন নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন করেছেন। প্রকল্প পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান আন্ডারপাসটি সরেজমিনে ঘুরে দেখেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।

রবিবার (১৯ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ এবং অন্যান্য সামরিক কর্মকর্তা ছাড়াও সড়ক ও মহাসড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৯ জুলাই এই এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী প্রাণ হারান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে সেনাবাহিনীকে আন্ডারপাসটি নির্মাণের দায়িত্ব দেন। শিগগিরই আন্ডারপাসটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এই আন্ডারপাসটি নির্মাণের মধ্য দিয়ে ঢাকা-এয়ারপোর্ট মহাসড়ক সংলগ্ন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণের জন্য নিরাপদে সড়ক পারাপার নিশ্চিত হবে।

সম্পর্কিত খবর