নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তার উদ্দেশ্যে ডব্লিউইএবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের চুক্তি
নারী উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতায় আনতে অংশীদারত্বের ঘোষণা করেছে উইমেন অন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডব্লিউইএবি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। ডব্লিউইএবির প্রেসিডেন্ট সালমা মাসুদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের কনজিউমার, প্রাইভেট ও বিজনেস ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ এ-সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং হেড বিটপী দাস চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


