নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ১
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে মোস্তফা কামাল (৩৫) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন।
রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেছেন প্রতিবেশীরা।
জানা যায়, মাসদাইর কবরস্থান এলাকার এ এস টাওয়ার নামে এক বাড়ির নিচতলায় ঘটে এ ঘটনা।
এসময় বিস্ফোরণের শব্দে আশেপাশের বাড়ির মানুষজন আতংকিত হয়ে পড়েন। এতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, বন্ধ ঘরে কোনো কারণে গ্যাস লিকেজ হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এসময় মোস্তফা কামাল আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এতে উনি দগ্ধ হন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।


