দর বৃদ্ধির শীর্ষে বীমা কোম্পানির আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ তালিকার অধিকাংশই বীমা খাতের কোম্পানি। তালিকায় এ খাতের কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির আটটি বীমা খাতের। এর মধ্যে শীর্ষে ছিল এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩২ দশমিক ৭৬ শতাংশ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে এশিয়া ইন্স্যুরেন্সের ৮৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে শেয়ারটির লেনদেন ছিল ১৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আগের সপ্তাহের তুলনায় কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬ দশমিক ৩৪ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২০ কোটি ২৯ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৪ কোটি ৫ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা।

১৫ দশমিক ২৪ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর বৃদ্ধির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৩ দশমিক ১১ শতাংশ।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো গ্লোবাল ইন্স্যুরেন্স, স্টাইলক্রাফট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও জনতা ইন্স্যুরেন্স।

সম্পর্কিত খবর