তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

ক্যাটাগরি পরিবর্তন হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের তিন কোম্পানির। কোম্পানিগুলো হলো এভিন্স টেক্সটাইলস, আইটি কনসালট্যান্টস ও জেমিনি সি ফুড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এভিন্স টেক্সটাইলস: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কিন্তু ১৯ ডিসেম্বর থেকে এটি পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

আইটি কনসালট্যান্টস: তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কিন্তু আগামী ১৯ ডিসেম্বর থেকে এটি পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

জেমিনি সি ফুড: তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। কিন্তু আগামী ১৯ ডিসেম্বর থেকে এটি পরিবর্তন হয়ে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাব বছরে উদ্যোক্তা-পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।

সম্পর্কিত খবর