ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যমুনা লাইফের মতবিনিময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্য বীমা বিষয়ক মতবিনিময় সভা করেছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স।

২৬ ডিসেম্বর সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ এবং রেজিস্টার  প্রবির কুমার সরকার (ভারপ্রাপ্ত) সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, পরিচালক ও শিক্ষকগণসহ যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান বদরুল আলম খান ও মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান খন্দকার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে ট্রেজারারের কাছ শিক্ষার্থীদের স্বাস্থ্যবীমা বাবদ দাবী চেক হস্তান্তর করা হয়।

সম্পর্কিত খবর