ঢাকা ওয়াসার বিল সংগ্রহে প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় স্থান অর্জন

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০২০-২১ অর্থবছরে ৩৪টি ব্যাংকের মধ্যে ‘দ্বিতীয় স্থান’ অর্জন করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। সম্প্রতি আয়োজিত ঢাকা ওয়াসা বিল কালেকশন অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও এম রিয়াজুল করিমের কাছে পুরস্কারের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন। এ সময় বিশেষ অতিথি বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার এমডি ও সিইও ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

 

সম্পর্কিত খবর