ঢাকায় যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর নিউমার্কেট থানাধীন নীলক্ষেত মোড় থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শনিবার (১ জনুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে নীলক্ষেত মোড়ের লেগুনা স্ট্যান্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ্ আলম জানান, খবর পেয়ে নীলক্ষেত মোড়ের লেগুনা স্ট্যান্ড থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ওই এলাকার ব্যবসায়ীদের কাছে জানতে পারি, কয়েকদিন ধরে ওই যুবককে ভবঘুরে হিসেবে চলাফেরা করতে দেখা যায়। আজ (শনিবার) যে কোনো সময় ওই রাস্তায় মারা যান তিনি। মৃত যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। নিহত যুবকের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

 

সম্পর্কিত খবর