ডিএসইতে সূচকের পাশাপাশি লেনদেনে উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় আগের দিনের চেয়ে ডিএসইর সূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে সোমবার ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৫৯ দশমিক ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৩১০ দশমিক ৫১ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৩ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ১৬০ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯০০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫০৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩২২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ১৮৩ কোটি ৩৫ লাখ টাকা বেড়েছে। এদিন ১৬ কোটি ১১ লাখ ২২ হাজার ৯৪৪টি শেয়ার এক লাখ ৩৩ হাজার ৭৩২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত ছিল ৩৪টির দর।

সোমবার টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড। কোম্পানিটির ৩৩ কোটি ৫৬ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ২৬ কোটি ৬১ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৮ কোটি ৪২ লাখ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ১৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১২ কোটি ২০ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১১ কোটি ৭৬ লাখ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১০ কোটি ৫ লাখ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৯ কোটি ৮৮ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ৯ কোটি ৫২ লাখ এবং ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সোমবার ৯ দশমিক ৭৩ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে থাকা আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৯ দশমিক ৫২ শতাংশ, এবি ব্যাংক পিএলসির ৯ দশমিক ০৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ৮ দশমিক ৭৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৭৭ শতাংশ, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৮ দশমিক ১৭ শতাংশ, রিলায়েন্স ওয়ান দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ০৮ শতাংশ, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ৮ দশমিক ০৪ শতাংশ এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৭ দশমিক ৮১ শতাংশ এবং ওইমেক্স ইলেকট্রোড লিমিটেডের ৭ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে সোমবার সিএসসিএক্স মূল্যসূচক ৫০ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৯ হাজার ২১৩ দশমিক ৫৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ দশমিক ৭৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৫ হাজার ৩১২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ২০টির দর।

এন এস

সম্পর্কিত খবর