ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর-আউশকান্দি সড়কের ইনাজগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে জগন্নাথপুর-আউশকান্দি সড়কের ইনাজগঞ্জ এলাকায় একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হবে বলে জানান ওসি।

 

সম্পর্কিত খবর