down of head

জয়ের কেন্দ্রীয় কমিটিতে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী

 

সজীব ওয়াজেদ জয়ের কেন্দ্রীয় কমিটিতে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শুক্রবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, সজীব ওয়াজেদ জয় নিজেই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের কোন পদে আসতে চান না ।

কাদের আরও বলেন, আসন্ন কাউন্সিলে দলের ঘোষণা পত্র ও গঠনতন্ত্র সংশোধনে মতামত চেয়ে তৃণমুলে চিঠি পাঠানো হয়েছে। উপজেলা পর্যায়ে কাউন্সিলে এমপিদের প্রার্থী না হতে এবং ত্যাগী নেতাদের জায়গা দিতে দল থেকে অনুরোধ করা হয়েছে।

কাদের আরও জানান, এবারের সম্মেলনে কমিটিতে কোন পদ বাড়ানোর সম্ভাবনা নেই। এছাড়া সম্মেলনে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে।

সম্পর্কিত খবর