জেনিথ লাইফের মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
রাজধানীর বাড্ডা মডেল সার্ভিস সেন্টারে বুধবার ( ২১ আগষ্ট ) জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। সভার সভাপতিত্ব করেন সিনিয়র ডিএমডি জনাব মোঃ সাইফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি সকলকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার তাগিদ দেন। সভায় প্রায় অর্ধশতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এন এস


