জেএমআই সিরিঞ্জের ২২তম এজিএম অনুষ্ঠিত

সম্প্রতি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান জাবেদ ইকবাল, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুর রাজ্জাক, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক আব্দুল হক, এটিএম সেরাজুল সালেকিন চৌধুরী এবং মুস্তাফিজুর রহমান, জাপানের নিপ্রো করপোরেশন মনোনীত পরিচালক কাটসুহিকো ফুজি এবং হিসাও নাকামোরি, পরিচালক (অর্থ) হিরোশি সাইতো, জেএমআই গ্রুপের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) জাহাঙ্গীর আলম, জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রণজিৎ চক্রবর্তী এবং কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান।

সভায় ২০২০-২১ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। টাকার অংকে যা ৬ কোটি ৬৩ লাখ।

 

সম্পর্কিত খবর